ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক :: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. সাদিয়া আফরিন এরা। মানবাধিকার সুরক্ষা, মানবিক সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড. সাদিয়া আফরিন এরা একজন উদ্যোক্তা, মানবিক সেবাকর্মী ও কমিউনিটি নেতা। তিনি ERA TV, ERA Consulting Services USA এবং ERA Foundation for Human Development & Peace-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পাশাপাশি তিনি New York Bangladeshi American Lion’s Club-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।
তাঁর পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানবিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং কমিউনিটির ক্ষমতায়ন। নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক আশা প্রকাশ করে বলেন, ড. সাদিয়া আফরিন এরার গতিশীল নেতৃত্ব, অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষা, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের মূল্যবোধ সমুন্নত রাখার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সাদিয়া আফরিন এরার উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের USA President’s Lifetime Achievement Award এবং The Platinum “Who’s Who” Ultimate Achievement Award-এর কথা উল্লেখ করা হয়েছে। তাঁর জীবনীতে বাংলাদেশে এতিম শিশুদের সহায়তা এবং তিনটি মসজিদ নির্মাণে ব্যক্তিগত অবদানের কথাও তুলে ধরা হয়েছে।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ মানবাধিকার, ন্যায়বিচার, শান্তি, মানবিক মর্যাদা এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ড. সাদিয়া আফরিন এরার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও কমিউনিটির কল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরাকে অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

