ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয় ২ এপ্রিল। মহান স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিতি হয়েছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দেশের সম্পর্কের গুরুত্বসহ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না। আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগানো পারে।যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশী,যুক্তরাষ্ট্র সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বাংলাদেশি খাবার উপভোগ করেন।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
- নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries
- নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা
- বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময়
- নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

