Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

কানাডার টরন্টোয় ৪০তম ফোবানা সম্মেলন ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর: নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: April 9, 2026 | 7:41 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : কানাডার টরন্টোতে বাংলাদেশ সোসাইটি এসসি’র আয়োজনে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) সম্মেলনকে সামনে রেখে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কানাডার টরন্টো সিটির নর্থ ইয়র্কের এগলিন্টন ও ডনভ্যালির ডনভ্যালি হোটেল অ্যান্ড সুইটসে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপি এ ফোবানা সম্মেলন। ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে ৪০তম ফোবানা সম্মেলনের লক্ষ্য, কর্মসূচি ও প্রস্তুতি বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪০তম ফোবানার চিফ প্যাট্রন, শাহ নেওয়াজ গ্রুপ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ দাবি করেন, তাদের ফোবানাই আসল এবং প্রতিষ্ঠাকালীন যে নিবন্ধন ছিল, সেটিও তাদের।
ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ৪০তম ফোবানার আয়োজক বাংলাদেশ সোসাইটি কানাডার চিফ অ্যাডভাইজর ড. দারা আবু যুবায়ের, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার ও ডা. খন্দকার মাসুদুর রহমান, ফোবানা স্টিয়ারিং কমিটির সাবেক সেক্রেটারি কাজী আজম, জয়েন্ট সেক্রেটারি শাহাব উদ্দিন সাগর, সদস্য কাজী ওয়াহিদ এলিন প্রমুখ।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, শাহ নেওয়াজ গ্রুপ এর ভাইস প্রেসিডেন্ট জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবিব প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টো সিটির নর্থ ইয়র্কের এগলিন্টন ও ডনভ্যালি এলাকায় অবস্থিত ডনভ্যালি হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। কনভেনশনটি হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ এই মিলনমেলায় যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের সাফল্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভারও আয়োজন করা হবে।
তারা আরও বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি ও সক্ষমতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সংবাদ সম্মেলনে নের্তৃবৃন্দ বলেন, অতীতের সকল ব্যর্থতা ও সফলতার অভিজ্ঞতা নিয়ে এই সম্মেলনকে অভীষ্ট লক্ষ্যে নেওয়ার জন্য দৃঢ় সংকল্পের সঙ্গে এবারের ফোবানা সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে।
তারা বলেন, আমরা অতীতের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চাই। ফোবানাকে ধারণ করার জন্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবার ব্যতিক্রমী কর্মকান্ড গ্রহণ করা হবে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে। বক্তারা সম্মেলন সফল করতে সকল প্রবাসী বাংলাদেশিকে অংশগ্রহণের আহ্বান জানান এবং নিউইয়র্কে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।
নের্তৃবৃন্দ বলেন, টরন্টোয় ৪০তম ফোবানা সম্মেলনকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ফোবানা স্টিয়ারিং কমিটি ও কনভেনশন কমিটি ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ফোবানা সম্মেলনকে সকল দিক দিয়ে সার্থক, সুন্দর ও সফল করার জন্য কনভেনশন কমিটির সকল পর্যায়ের নেতা-কর্মীকে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ