Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: October 22, 2026 | 6:42 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে আয়োজিত এ মাহফিলে কুরআন-সুন্নাহর আলোকে বয়ান পেশ করেন চরমোনাই পীর। অনুষ্ঠানে আলেম-উলামা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে এবং পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়ন কমিটি, যুক্তরাষ্ট্রের সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ধর্মীয় আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

এমডি শামসুদ্দিন বশিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী এবং মুফতি মুহাম্মদ ইসমাইল। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবাসী কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আলহাজ এমদাদুল ফেরদাউসসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও প্রবাসী ব্যক্তিরা।

অনুষ্ঠানে চরমোনাই পীরের বয়ান শোনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এর আগে, গত ১৩ অক্টোবর ১৪ দিনের দাওয়াতি সফরে নিউইয়র্কে পৌঁছান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দারুল উলুম নিউইয়র্কের নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। তাঁর এ সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধর্মীয় মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ