Monday, 26 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলে সাগরের মৃত্যু: ‘হানি ট্র্যাপে’ হত্যার অভিযোগ, তদন্ত পিবিআইতে দেওয়ার দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি ব্যাখ্যা নির্বাচন কমিশনের চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: নিউইয়র্কে জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের ইশতেহার ঘোষণা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity জাতিসংঘে বাংলাদেশের আহ্বান—ভুক্তভোগীদের সুরক্ষা, অপরাধীদের বিচার ও আশ্রয়দাতা দেশগুলোর দায়িত্ব ভাগাভাগি নিশ্চিত করতে হবে
সব ক্যাটাগরি

ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: September 17, 2026 | 5:22 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি।

দলীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে গত দুই থেকে তিন দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন আলতাফ হোসেন। ১৫ সেপ্টেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি বমি করতে থাকেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

শোকবার্তায় নেতারা বলেন, আলতাফ হোসেন নতুন বাংলা ছাত্র সমাজের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ ও ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে দল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আলতাফ হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ