Friday, 7 August 2026 |
শিরোনাম
TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কুইন্সে চাইল্ড এবিউজের ঘটনায় গ্রেফতার ইমাম জামিনে মুক্ত, শিগগিরই অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে কাউন্সিলিং

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: May 7, 2026 | 3:51 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে দুই শিশুর প্রতি যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া ইমাম তাজুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। আদালত ২৫ হাজার ডলার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। ঘটনাটি তদন্ত করছে এনওয়াইপিডির কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড।
এদিকে বিলাল মসজিদের এ ইমামের বিরুদ্ধে এমন অভিযোগ ও গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয় পরিবারই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার চান।
স্থানীয় কমিউনিটি নেতারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর, তাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি।
পুলিশ জানায়, তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পরে তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে আদালত ২৫ হাজার ডলার বন্ডে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশুদের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কুইন্সের একটি মসজিদ সংশ্লিষ্ট ঘটনায় শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে বিচারক শর্তসাপেক্ষে তাকে জামিন প্রদান করেন।
এদিকে, বৃহস্পতিবার তাজুল ইসলাম জামিন পেয়ে পরদিন শুক্রবার যথানিয়মে বিলাল মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, ঘটনাটি ভুল বোঝাবুঝি হতে পারে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান তারা।
মসজিদ কমিটি আরও জানায়, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাইল্ড এবিউজ প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিগগিরই অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে একটি কাউন্সিলিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। মুসল্লিদেরও ওই কাউন্সিলিংয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ