নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ অনুষ্ঠানে আয়োজকরা একটা পর্যায়ে কমার্শিয়াল পার্কিংএর বিরুদ্ধে প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা বাতিলের দাবি জানান। তাতে লেখা ছিল ‘নো কমার্শিয়াল পার্কিং অন ৭৩ স্ট্রিট’। তারা স্থানীয় প্রশাসনকে সাধারণ পার্কিং চালুর জন্য দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে দীর্ঘ আকারের বাণিজ্যিক যানবাহন ও পণ্যবাহী ট্রাকের লোডিং-আনলোডিং কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ যানবাহনের জন্য পার্কিংয়ের জায়গা সংকুচিত হয়ে পড়ে। ৬ মাস আগে সিটি কর্তৃপক্ষ এই ২টি স্ট্রিটের অধিকাংশ এলাকাকে শুধুমাত্র কমার্শিয়াল পার্কিংএর জন্য সীমাবদ্ধ করে। ফলে সাধারণ মানুষ এই এলাকায় প্রাইভেট পার্কিংএর সুযোগ হারায়। ১১৫ ডলারের টিকিটের ভয়ে মানুষ এই এলাকায় আসতে আর উৎসাহবোধ করছেন না। গাড়ি পার্ক করতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।
তাদের দাবি, জ্যাকসন হাইটসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। জ্যাকসন হাইটস এলাকাবাসী উদ্বিগ্ন। বিশেষ করে সন্ধ্যা ও ব্যস্ত সময়ে পার্কিং সংকট আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বলেন, জ্যাকসন হাইটসে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের বসবাস। তাই এলাকার বাসিন্দাদের স্বার্থ ও প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সমাবেশ থেকে তারা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

