Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এর উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 23, 2026 | 10:12 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং হয়েছে ১৭ জুলাই। বাঙালী অধ্যুষিত কুইন্সের ১৬৮-০১ জ্যামাইকা এভিনিউতে বিশিষ্ট ব্যবসায়ী তাসলিম খান ও অভিজ্ঞ শেফ মনোরঞ্জন ঘোষ এর মালিকানাধীন জল ‘জল খাবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস’ এর উদ্বোধন হয় এদিন বিকেলে। ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় রেস্টুরেন্টটির। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনা করে এসময় স্বাগত বক্তব্য রাখেন জল খাবার রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী উদ্যোক্তা তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ। এর পর জল খাবার রেস্টুরেন্ট এর কর্ণধার তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আগত অতিথিরা।
বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।
বাঙালীদের প্রাণকেন্দ্র জ্যামাইকায় এভিনিউতে জল খাবার রেস্টুরেন্ট এর উদ্বোধনে বেশ সাড়া পড়েছে বাঙালী কমিউনিটিতে। উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টটিতে দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির নানা বয়সী উৎসুক জনতার উপচেপড়া ভিড়। এ দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানের তৈরী খাবার দিয়ে শতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয় বলে ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিশিষ্ট ব্যবসায়ী তাসলিম খান সকলের সার্বিক সহযোগিতা কামনা করে তার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিংয়ে সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে পরিচিত অনেককে আমন্ত্রণ জানাতে পারেননি বলে দু:খ প্রকাশ করেন।
বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশনের মাধ্যমে জল খাবার রেস্টুরেন্ট নতুন প্রজন্মসহ কমিউনিটির আস্থা অর্জনে সক্ষম হবে।
অভিজ্ঞ শেফের পরিচালনায় রেষ্টুরেন্ট উদ্বোধনের খবরে ভীষন খুশি জ্যামাইকা প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব হালাল খাবারের নিশ্চয়তা থাকবে এখানে।
ব্যবসায়ী তাসলিম খান ও অভিজ্ঞ শেফ মনোরঞ্জন ঘোষ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নেয়া হয়। তারা জানান, অনেক শুভাকাঙ্খী তাদেরকে জ্যামাইকায় একটি ভালমানের রেস্টুরেন্ট খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন।
তারা বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সকল স্তরের সম্মানিত গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় রেস্টুরেন্টটি সেভাবে সাজানো হয়েছে। ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এ রেষ্টুরেন্টটিতে এক সঙ্গে ৩০/৩৫ জন বসে খেতে পারবেন কিংবা যেকোন পার্টিও করতে পারবেন।
অভিজ্ঞ শেফ মনোরঞ্জন ঘোষের তত্ত্বাবধানে পরিচালিত জল খাবার এ প্রচলিত খাবরের পাশাপাশি ভিন্ন স্বাদের আধুনিক মান ও রুচি সম্মত নানা খাবারের সংযোজন থাকবে বলে তিনি জানিয়েছেন। মনোরঞ্জন ঘোষ ‘রেস্টুরেন্ট ও মিষ্টান্ন’ ব্যবসায় তার বাপ-দাদার জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন, শেফ হিসেবে ২৮ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে স্বাস্থ্য সম্মত খাবারের যোগান দেয়াই তার লক্ষ।
তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের খাবারের প্রতিষ্ঠান গড়তে পেরে মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা বলেন, প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি, ভারতীয়সহ এশিয়ান সব কমিউনিটির জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশী ঐতিহ্যবাহী সব খাবারই থাকছে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের খাবারের রুচির প্রতি লক্ষ রেখে নানান আইটেম থাকবে। খাদ্যে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করা হবে না। তারা জানান, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এর পাশাপাশি মিলাদ-মাহফিল, ইফতার, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ে থাকছে আলাদা বৈচিত্র। রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি ও স্ন্যাকস। বাংলাদেশের প্রতিটি জেলার রকমারি মিষ্টান্ন এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে বলে জানান তারা। রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে। রয়েছে ফ্রি ডেলিভারীর ব্যবস্থাও। শুভ উদ্বোধন উপলক্ষে চলছে ১৫% ছাড়।
জল খাবার রেস্টুরেন্ট এর খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে ৭১৮-৮৮০-১০২০, ৬৪৬-২০৯-৫৮৫১ এবং ৫১৬-৭০৮-৭০৭২ ফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ