নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে সমর্থন জানিয়েছে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ। গত ১৯ আগস্ট ব্রুকলীনের নোয়াখালী ভবনে আয়োজিত এক সভায় ‘সেলিম-আলী’ পরিষদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায় প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক এ সংগঠনটি।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, সহ-সভাপতি তাজু মিয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি সালামত উল্যাহ, ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল কালাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য হারুন চেয়্যারম্যান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী উপস্থিত ছিলেন।
এসময় বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদকে তাদের সমর্থনের প্রেক্ষাপট তুলে ধরে তাদের প্রত্যাশার কথা জানান।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু বলেন, বিগত নির্বাচনে আমাদের সংগঠন ‘সেলিম-আলী’ পরিষদের বিপক্ষে থাকলেও সভাপতি আতাউর রহমান সেলিম তার সুন্দর ব্যবহার দিয়ে আমাদের মন জয় করে গেছেন। ‘সেলিম-আলী’ পরিষদকে আমাদের সমর্থনে এটিও একটি ভূমিকা রেখেছে।
‘সেলিম-আলী’ পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম তাদের প্যানেলকে সমর্থন জানানের জন্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ঋন কোন দিন পরিশোধ করতে পারবোনা। তিনি বৃহত্তর নোয়াখালী সোসাইটিকে প্রবাসের একটি অনন্য সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, তারা নির্বাচিত হলে নোয়াখালী সোসাইটিসহ অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করে যাবেন। তিনি অতীত ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীও তাদের প্যানেলকে সমর্থন জানানের জন্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
তারা সোসাইটির আগামী নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলকে নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

