Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: August 20, 2026 | 8:07 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সিবুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, জাবেদ সিরাজ, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, রেজা আব্দুল্লাহ, জামাল আহমেদ, নুরুল ইসলাম মিলন, রেজাউল হক রুহেল, গোলাম রব্বানী, আল মামুন সরকার, রিটন সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে দোয়া করা হয়। শেষে যুবলীগ নেতা রেজাউল হক রুহেলের পৃষ্ঠপোষকতায় বিপুলসংখ্যক মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ