নিউইয়র্ক ব্রঙ্কসে রিয়েল এস্টেট সেমিনার: বাড়ি ক্রয়-বিক্রয় পরামর্শ
নিউইয়র্কের ব্রঙ্কসে ‘রিয়েল এস্টেট সেমিনার : বায়ার্স, সেলার্স অ্যান্ড ইনভেস্টার্স’ : বাড়ি ক্রয়-বিক্রয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে এক্সিট রিয়েল্টি ডেকেসি’র উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি বিকেলে ‘রিয়েল এস্টেট সেমিনার : বায়ার্স, সেলার্স অ্যান্ড ইনভেস্টার্স’ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে বাড়ির মালিক, ইনভেস্টর ও বাড়ি ক্রেতাদের জন্যই মূলত এই সেমিনারের আয়োজন করা হয়।

নিউইয়র্কের ব্রঙ্কসে ‘রিয়েল এস্টেট সেমিনার : বায়ার্স, সেলার্স অ্যান্ড ইনভেস্টার্স’ : বাড়ি ক্রয়-বিক্রয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
সেমিনারে বাড়ি ক্রয়-বিক্রয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ তুলে ধরা হয়। সেমিনারে কিভাবে বাড়ি কেনা যায়, বাড়ির মালিক হলে কীভাবে রিয়েল এস্টেট ইনভেস্টর হওয়া যায়, ট্যাক্স রিটার্ন, লোন, ইন্সপেকশান, লিগাল ম্যাটার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যসহ পরামর্শ প্রদান করা হয়।
রিয়েলেটর সাইদুর রহমান লিঙ্কনের পরিচালনায় এ হাউজিং সেমিনারে তথ্যভিত্তিক বক্তব্য রাখেন সিপিএ আহাদ আলী, অ্যাটর্নি হাসান মালিক, চেজ ব্যাংকের লোন অফিসার সিন্থিয়া খান, রিয়েলেটর আশিক হৃদয়, লোন অফিসার কার্লোস ও হোম ইন্সপেক্টর ইমরান। সকলের জন্য উম্মুক্ত এ সেমিনারে প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

