Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ‘লেবার পাওয়ার ১০০’-এ বাংলাদেশি-আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: September 8, 2026 | 7:41 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের ২০২৬ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ শ্রমিক নেতার তালিকা ‘দ্য ২০২৬ লেবার পাওয়ার ১০০’-এ আবারও স্থান পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান শ্রমিক নেতা মাফ মিসবাহ উদ্দিন। নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেটের উদ্যোগে প্রকাশিত এ তালিকায় শ্রমিক আন্দোলন, সংগঠন ও জনসেবায় প্রভাবশালী নেতাদের পরিচিতি তুলে ধরা হয়েছে।

তালিকায় মাফ মিসবাহ উদ্দিনকে নিউইয়র্কের দক্ষিণ এশীয় কমিউনিটির লেবার মুভমেন্টের একজন ‘ট্রেইলব্লেজার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত শ্রমিকদের সংগঠিত করা এবং শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

মাফ মিসবাহ উদ্দিন নিউইয়র্ক সিটির লোকাল ১৪০৭-এর প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি সংগঠনটির প্যারেন্ট ইউনিয়ন ডিসি-৩৭-এর ট্রেজারার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে মাফ মিসবাহ উদ্দিনকে নিউইয়র্ক সিটির রিডিস্ট্রিক্টিং কমিশনে নিয়োগ দেওয়া হয়। কমিশনে তাঁর ভূমিকার মধ্য দিয়ে ব্রুকলিনে প্রথমবারের মতো একটি এশিয়ান-মেজরিটি ডিস্ট্রিক্ট সৃষ্টির প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এরপর ২০২৪ সালে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল তাঁকে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার কমিশনে নিয়োগ দেন। এর মাধ্যমে শ্রমিক সংগঠনের নেতৃত্বের পাশাপাশি নিউইয়র্কের এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়।

উল্লেখ্য, মাফ মিসবাহ উদ্দিন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির মাধ্যমে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত শ্রমিক ও কমিউনিটির অধিকার, নেতৃত্ব বিকাশ এবং শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ বাড়াতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বর্তমানে তিনি সংগঠনটির প্রেসিডেন্ট এমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্কের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নগর প্রশাসন ও এশিয়ান আমেরিকান কমিউনিটির প্রতিনিধিত্বে তাঁর ধারাবাহিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালের ‘লেবার পাওয়ার ১০০’ তালিকায় তাঁর অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ