Monday, 5 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের হান্টার কলেজে পার্পল হক ভোজসভায় কীনোট স্পিকার বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: April 29, 2026 | 4:41 pm

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক : নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিখ্যাত হান্টার কলেজের পার্পল হক বার্ষিক ভোজসভায় কীনোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ উবায়েদ মুহিত।
গত ২৭শে এপ্রিল সোমবার বিকেলে ম্যানহাটনের হান্টার কলেজের ফ্যাকাল্টি ডাইনিং রুমের ৮ম তলায় আয়োজিত বার্ষিক পার্পল হক ভোজসভায় ক্লিনিক্যাল শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা বিষয়ে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ উবায়েদ মুহিত।
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার হাবিবপুর গ্রামের পাঠান বাড়ী নিবাসী মোঃ আব্দুল মুহিত ও সৈয়দা রিনা বেগম দম্পতির জেষ্ঠ্য সন্তান ডাঃ উবায়েদ মুহিত নিউইয়র্কের ব্রঙ্কসে ১৯৯৪ সালের ১২ই জুন জন্মগ্রহণ করেন। তিনি ব্রঙ্কসের লিম্যান হাইস্কুলের পর ম্যানহাটনের হান্টার কলেজ গ্রাজুয়েশন এবং নিউইয়র্কের প্রসিদ্ধ এনওয়াইটি মেডিকেল কলেজ থেকে ২০২২ সালে চিকিৎসক হিসেবে সফলতার সাথে ডিগ্রি অর্জন করেন।বর্তমানে ব্রঙ্কসের বিখ্যাত আইনস্টাইন হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
ডাঃ উবায়েদ মুহিত হান্টার কলেজে বাংলাদেশেী বংশোদ্ভূত ডাক্তার হিসেবে কলেজের পার্পল হক বার্ষিক ভোজসভায় কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।
ডাঃ উবায়েদ মুহিতের সফলতায় তার পিতা ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মুহিত সকলের নিকট দোয়া কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।তিনি মনে করেন তার ছেলের এই সম্মান শুধু তার পরিবারের জন্য নয় বরং সকল বাংলাদেশী সমাজের সকলের জন্য গৌরব নিয়ে এসেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ