Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ১৬ মে

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: April 27, 2026 | 9:32 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) রিয়েল এস্টেট এক্সপো ২০২৬। এ উপলক্ষে বুধবার জ্যামাইকার গ্রেটার নেক্সাসে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ‘তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো’ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ-এর সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের পরিচালক শেখ ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ আলী সিপিএ, এক্সপোর অন্যতম স্পন্সর ফাহিম হোসেন এবং লোন অফিসার কাজী জাহাঙ্গীর।
আয়োজকরা জানান, কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী এ এক্সপো আয়োজন করা হয়েছে। রিয়েল এস্টেট খাতে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক এ এক্সপোতে রিয়েল এস্টেট অ্যাটর্নি, ব্রোকার, ব্যাংকার, হালাল পদ্ধতিতে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, ডেভেলপার, বিনিয়োগকারী, এজেন্ট ও সংশ্লিষ্ট প্রশাসনের নীতিনির্ধারকসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন।
পাশাপাশি ইভেন্টে নেটওয়ার্কিং সেশন, প্যানেল আলোচনা, প্রদর্শনী এবং বিনিয়োগ ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন থাকবে।
ইউএসবিসিসিআই’র সংবাদ সম্মেলনে জানানো হয়, এ এক্সপোতে ৬০টিরও বেশি প্রদর্শক এবং এক হাজারের বেশি পেশাজীবী ও বিনিয়োগকারীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রিয়েল এস্টেট মার্কেটে নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টিসহ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ