নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২ এর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী উৎসব
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২-কেলার উইলিয়মস রিয়েলটি’র ঈদ পুনর্মিলনী উৎসব। জ্যাকসন হাইটসের ৭৫৩৫ ৩১ স্ট্রিট স্যুইট ২০২ এর কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ অফিস মিলনায়তনে ২৪ মার্চ মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ রিয়েলটর, কর্মকর্তা, প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসীম) এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ এর কর্ণধার রন ফেরাররা, টিম লিডার মারিয়া গালিস্টিও ও ম্যানেজার সুজি সরিক। এসময় কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ কর্মকর্তা, রিয়েলটর, প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদারসহ কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ এর অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ ওনার রন ফেরাররা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আবাসন শিল্পে তাদের কোম্পানীর অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের কাজের প্রশংসা করে বর্তমান প্রতিযোগিতামূলক মার্কেটে সফলভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যে তার কোম্পানীর পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, এধরনের ইভেন্ট আয়োজন রিয়েলটরদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং পেশাগতভাবে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করে। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান ।
এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসীম), রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদার এধরনের সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কোম্পানীতে কর্মরত রিয়েলেটর ব্যবসায়ীদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতেও এধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট সংশ্লিষ্টসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আড্ড-গল্প আর পারিবারিক আবহে পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মেজাবিন মেহা। তিনি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

