Thursday, 12 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: `দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে’ বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers জামাইকা মুসলিম সেন্টারে ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে; সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, অনুমোদন পেলেই পুনরায় চালু নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া ও আলোচনা ‍ড. মোস্তফা সারওয়ারের কাব্যত্রয়ী : প্রেম, নির্বাসন, রূপান্তর ও অস্তিত্বের এক স্বতন্ত্র নন্দনভূমি’
সব ক্যাটাগরি

বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: November 12, 2026 | 4:05 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এ সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার প্রশংসা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, গোলাম ফারুক শাহীন, সারোয়ার খান বাবু, এবাদ চৌধুরী ও মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই সময় দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে যে ঐক্য ও সংহতির সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। তাঁদের মতে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় নেতৃত্বে আসার পথ তৈরি করে এবং পরবর্তীতে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন পর্যন্ত জিয়াউর রহমান দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা তাঁকে একজন দেশপ্রেমিক, সৎ ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। বক্তাদের মতে, ৭ নভেম্বরের ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা বর্তমান প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম ও যুবদল নেতা আমানত হোসেন আমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ