নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার নিউইয়র্কের রিগো পার্ক এলাকার জয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীরা কোরআন তেলাওয়াত করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের ধর্মীয় চর্চার প্রতি উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রবাসে ইসলামী সংস্কৃতি ধরে রাখারও চেষ্টা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মোট ছয় হাজার ডলারের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

