Tuesday, 15 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল! নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র‌্যালি ও মাহফিল বিশ্বের ৬৩ দেশে মোবাইল কনস্যুলার ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশের মিশন আদর্শের জীবন্ত প্রতীক রাসুল (সা.) Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: March 16, 2026 | 7:18 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ৭ মার্চ শনিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ঢাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।
সংগঠনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাঈদ।
এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমন হোসেন (কুনু), আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বদরুল খান, কুইন্স-বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সংগঠনের সভাপতি দুলাল বেহেদু ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার মাহফিলে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াত সবার দৃষ্টি কেড়েছে।
উল্লেখ্য, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ