নিউইয়র্কে নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের উদ্বোধন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প যাত্রা শুরু করেছে। ৮ মে শুক্রবার ইয়াঙ্কার্সের সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন গ্রি ম্যাকানিক্যাল ইয়াঙ্কার্সের কর্ণধার এবং নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন)। এসময় প্রতিষ্ঠানটির সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন) জানান, নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প তার দ্বিতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। মূলত ইলেক্ট্রিক ও এইচভিএসি সরঞ্জামের সাশ্রয়ী মূল্য
পাইকারি বিক্রির উদ্দেশ্য আমাদের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আমেরিকার ৫০ স্টেট, কানাডা ও বাংলাদেশ থেকে যে কেউ পাইকারি দামে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। উত্তর আমেরিকার বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক ও এইচভিএসি সরঞ্জাম সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে বলেও জানান তিনি।
নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প মূলত বৈদ্যুতিক ও এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং) খাতের বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করবে। এ প্রতিষ্ঠানটি পেশাদার ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য এক নির্ভরযোগ্য সাপ্লাই হাউস হিসেবে কাজ করবে বলে তোফায়েল চৌধুরী আশা প্রকাশ করেন।
গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক তানভীর চৌধুরী ও ফরহাদ চৌধুরীসহ ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিউনিটি নেতৃবৃন্দ নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং উদ্যোক্তাদের অভিনন্দন জানান। তারা বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তার এমন সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি কমিউনিটির অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

