Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস মসজিদের উদ্যোগে বিশাল ঈদ জামায়াত, মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: March 20, 2026 | 11:39 pm

নিউজ২৪ইউএসএ.কম : যথাযথ ধর্মীয় ভাব-গম্ভীর ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে ২০ মার্চ শুক্রবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে, রাস্তা ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। বিশ্ব মানবতার কল্যাণ কামনায় নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্রে সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ ঈদ জামাত সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। ঈদের দিন নিউইয়র্ক সিটিতে স্কুল ছুটি থাকায় বড়দের সাথে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরও ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে। ঈদ জামাত উপলক্ষে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার সহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়।


এদিকে, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে মসজিদ নিকটবর্তী ওভাল পার্কের খোলা মাঠে ঈদুল ফিতরের বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। ২০ মার্চ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লী এই অংশ নেন।
নামাজে ইমামতি হাফিজ মোহাম্মদ আলিম উদ্দিন। তিনি ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
নামাজ শেষে মিলাদ ও মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ।
মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইনের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, সহ সাধারণ সম্পাদক জাকারিয়া শাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ ইসহাক আলী, মো. আব্দুল হক হেলাল, লুৎফর রহমান, হারুনুর রশিদ, নাজমুল খান, মো. আবু সালেহ সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ