Friday, 30 October 2026 |
শিরোনাম
কূটনৈতিক তৎপরতায় সাফল্য, এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময় পেল বাংলাদেশ নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন সাত বিশিষ্ট ব্যক্তি নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন আরও পিছোল, ১৭ ডিসেম্বরের মধ্যে উভয় পক্ষকে বক্তব্যের সমর্থনে তথ্য-উপাত্ত জমার নির্দেশ আমরাও একদিন মরে যাবো নিউইয়র্কে আবেয়া -এর দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: প্রকৌশলী-স্থপতীদের মিলনমেলা নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন সাত বিশিষ্ট ব্যক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: October 30, 2026 | 3:33 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবসা, চিকিৎসা ও কমিউনিটি সেবায় অবদানের জন্য সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুইন্সের উডসাইডে কুইন্স প্যালেস পার্টি হলে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি ক্যারেন গোপ, কুইন্স কাউন্টি সারোগেটস কোর্টের বিচারক ক্যাসান্দ্রা এ. জনসন, রিয়েল এস্টেট খাতের নেতা রব চৌধুরী, নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্সপেক্টর আদিল রানা ও খন্দকার আবদুল্লাহ, জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শিব দাস এবং চিকিৎসক ও কমিউনিটি নেতা ডা. মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলওম্যান শেপা উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তব্যে কংগ্রেসওম্যান গ্রেস মেং আয়োজনের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সমাজে বাংলাদেশি অভিবাসীদের অবদান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

রব চৌধুরী তাঁর বক্তব্যে মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি অভিবাসীদের প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের ও তরিকুল ইসলাম মিঠুসহ অন্যরা।

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বক্তারা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন প্রার্থীও তাঁদের পক্ষে ভোট চান।

আয়োজকদের মূল লক্ষ্য ছিল বিভিন্ন পেশা ও সামাজিক ক্ষেত্রে অভিবাসীদের অবদান তুলে ধরা এবং তাঁদের অর্জনের স্বীকৃতি দেওয়া। সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ