Monday, 21 September 2026 |
শিরোনাম
Global financial architecture must create conditions for sustainable development — Dr. Titumir নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের যাত্রা শুরু টেকসই উন্নয়নে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার অপরিহার্য – জাতিসংঘে ড. তিতুমীর Trump’s “Public Charge” Rule Takes Effect Today—What Immigrant New Yorkers Need to Know তারেকের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচি: জেএফকে থেকে জাতিসংঘ—স্বাগত র‌্যালির প্রস্তুতি বিএনপির, কালো পতাকা ও বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে ধারাবাহিক বৈঠক INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ, ভাঙা হাত— পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: September 20, 2026 | 9:20 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র যে গুঞ্জন ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। তাঁদের ভাষ্য, কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের কারণে নয়, বরং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির ব্যস্ততার কারণেই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তাঁরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। পরদিন ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপি নেতারা জানান, সফরকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতিও রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় সফরটি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এ সময় সংবর্ধনাসহ বেশ কিছু কর্মসূচি রাখার পরিকল্পনা ছিল। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও জরুরি কর্মসূচির কারণে সফরসূচি পুনর্বিন্যাস করে জাতিসংঘকেন্দ্রিক মূল কার্যক্রমে সময় সীমিত করা হয়েছে বলে তাঁরা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতারা দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। তাঁদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাঁরা এসব প্রচারণাকে ‘ফ্যাসিস্টদের অপপ্রচার’ হিসেবে অভিহিত করেন।

তারেক রহমানের জাতিসংঘ সফরকে বাংলাদেশের রাজনীতি ও প্রবাসী বাংলাদেশিদের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেন বিএনপি নেতারা। তাঁদের বক্তব্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একাধিকবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন। এবার তারেক রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বলে তাঁরা উল্লেখ করেন।

এদিকে এবারের জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতিত্ব করায় বিষয়টিকেও বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিএনপি নেতারা। তাঁদের মতে, একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও একজন বাংলাদেশি কূটনীতিকের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিএনপি নেতারা প্রবাসী বাংলাদেশিদের কর্মসূচিতে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ