Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 3, 2026 | 9:34 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্যাাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬। গত ২৮ জুন রোববার নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের সদস্য ও তাদের স্বজনরা ছাড়াও বিভিন্ন স্টেট থেকে অনেকে স্ব-পরিবার অংশ নেন। তাছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরাও যোগদান করেন এ আয়োজনে। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। পার্কটি পরিণত হয় একখন্ড ফেঞ্চুগঞ্জে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দিনের শুরুতে নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় ও সাধারণ সম্পাদক হুসেন আহমেদের সহযোগিতায় সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা, আব্দুর রকিব মন্টু, কফিল চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, গোলাম হাফিজ, এমএ করিম জাহাঙ্গীর প্রমুখ।
উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। খেলা-ধূলার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মার্বেল দৌড় ও মিউজিক্যাল বালিশ নিক্ষেপ, পুরুষদের ফুটবল। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী খাবার। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের কার্যক্রম শেষ হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমান। মুনাজাতে প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের আরোগ্য কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, জুনেদ আহমেদ চৌধুরী, আবদুর রউফ মছরু, আজমল আলী, রোকন হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান মজনুর চৌধুরী, কবির খান, নাদির খান, জাহাঙ্গীর কাজী, আব্দুল হামিদ, মনির মিয়া মেম্বার, দারা মিয়া, এস আলম, মামুনুর চৌধুরী, জাবেদ চৌধুরী, সোলায়মান আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সামাদ মিয়া জাকারিয়া, সোহেল আহমদ, কওসর আলম, বোরহান উদ্দিন, মোহাম্মদ চৌধুরী লক্ষণ, সাইদুর ইসলাম বাসির, সাইদ আলী, শাহ মামুন, ইস্কান্দর আলী মিন্টু, লুৎফুর হোসেন আজাদ, জোবেদা বেগম রোজী, দেলোয়ার হোসেন হেলাল, যাবের চৌধুরী, শাহরিয়ার, মামুনুর রশীদ, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ সাবু, নাজমুল ইসলাম রাসেল প্রমুখ।
আর্থিক সহযোগিতায় ছিলেন ফেঞ্চুগঞ্জের মুরব্বি আবদুর রব দলা মিয়া, নাদির খান, লোকমান হোসেন লুকু ও সিএমজি হোম লোনস এর জাহাঙ্গীর কাজী।
র‌্যাফল ড্র স্পন্সরদের মধ্যে ছিলেন : ল্যাপটপ – রোকন হাকিম, ৬৫ ইঞ্চি টিভি – সাইদুর ইসলাম বাসির, ৫০ ইঞ্চি টিভি – কাজী এস আলম রিয়েলটর, ডিপ ফ্রিজ – টিপু সুলতান, মাইক্রোওয়েব – সিলেট মিডিয়া কর্পোরেশন দারা মিয়া, ট্যাবলেট – স্টার্লিং ডায়গনস্টিক সেন্টারের ম্যানেজার মোহাম্মদ আলী, ডিনার সেট – ইস্কান্দর আলী মিন্টু।
অতিথি ও সাধারণ সদস্যরা আনন্দঘন উপভোগ্য একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হুসেন আহমেদ বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তারা এ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্পন্সর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ