Wednesday, 26 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: May 4, 2026 | 5:41 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে ১ মে শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এআর ব্যাঙ্কুয়েট হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবু সম্মেলন সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম, অভিনয় শিল্পী লুৎফুন্নাহার লতা সহ ফোবানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন থাকবে।
সুধী সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ