নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ১৫ মে শুরু, প্রধান অতিথি আমেরিকান কবি ক্যারোলিন রাইট
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় আয়োজন আগামী শুক্রবার ১৫ মে শুরু হবে। কুইন্সের লংআইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে এই বইমেলা শুরু হবে। এই উপলক্ষে গত ২ মে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার প্রথম দিনের কর্মকান্ড চলবে। ১৬—১৭ মে শনি ও রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।
বইমেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী জানান, বঙ্গবন্ধুর নামে এবং বঙ্গবন্ধুকে উৎসগীর্কৃত এই বইমেলায় জাতির পিতা স্মরণ করা হবে নানা আয়োজনের মধ্যদিয়ে। বইমেলায় বঙ্গবন্ধুর ওপর নির্মিত ৯০ মিনিটের ডকুমেন্টারি ‘কোটি কণ্ঠের বঙ্গবন্ধু’ প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলোচনা, বঙ্গবন্ধুর ওপর লেখা বই প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতার আবৃত্তি ছাড়াও থাকবে বইমেলার প্রধান অতিথি আমেরিকান কবি, বাংলা কবিতার অনুবাদক ক্যারোলিন রাইটের সাথে নতুন প্রজন্মের আলাপচারিতা, স্পেশাল চাইল্ডের মা—বাবাদের জীবনের অভিজ্ঞতা বর্ণনা, প্রবীণ সমাবেশ, বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার, মুক্ত ফোরাম সহ বিভিন্ন আয়োজন। থাকবে জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীদের সংগীত পর্বও। তিনি জানান, বঙ্গবন্ধু বইমেলায় বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশ থেকে কুড়িটিরও বেশি প্রকাশক বইএর স্টল দেবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইলোর আয়োজক সংগঠন একাত্তরের প্রহরী।
সভায় জানানো হয়, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ শুধু একটি বইমেলা নয়— এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পেঁৗছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের বই, প্রবাসী লেখকদের প্রকাশনা, শিশু—কিশোরদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং লেখক—পাঠক সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। সভায় জানানো হয়, এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। মেলাটি সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় মেলার কমিটির আহ্বায়ক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুন নাহার লতা, এ্যানি ফেরদৌস, মিনহাজ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ফকির ইলিয়াস, ড. দীলিপ নাথ, মঈনুল ইসলাম, মইনুজ্জামান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন মেলা কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়–য়া।
সভায় ড. জিনাত নবী সহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সংগঠকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর জন্মদিন উপলক্ষ্যে উপস্থিত সকলে তাঁকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কেক কাটা হয়।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
- নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries
- নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা
- বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময়
- নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

