Tuesday, 15 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল! নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র‌্যালি ও মাহফিল বিশ্বের ৬৩ দেশে মোবাইল কনস্যুলার ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশের মিশন আদর্শের জীবন্ত প্রতীক রাসুল (সা.) Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: August 13, 2026 | 4:18 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে অত্যন্ত মনোরম পরিবেশে গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে বরুড়া অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন ২০২৬। নিউইয়র্ক ও তার আশপাশের স্টেটগুলোতে বসবাসরত প্রবাসী বরুড়া উপজেলার প্রায় তিন শতাধিক অতিথির উপস্থিতিতে তৈরি হয় নিউইয়র্কে একখণ্ড বরুড়া। পরিবারের সঙ্গে একটি মনোরম ও সৌহার্দ্যপূর্ণ দিন অতিবাহিত করেছে প্রবাসীরা।
সভাপতি সুলেমান মজুমদারের সভাপতিত্বে বদরুল হক আজাদ ও বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু বকরের ব্যবস্থাপনায় অনেক অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ওয়াশিংটন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, রফিউল হক চেয়ারম্যান, শাহীনারা চৌধুরী, লন্ডন প্রবাসী ড. প্রফেসর কবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এসআর আজাদ, আমিনুল ইসলাম আমীন চেয়ারম্যান, মনসুর আলী মিন্টু, আবদুস ছাত্তার, নুরুল ইসলাম নুরু, মনজুরুল আলম হারুন, শওকত পাটয়ারী, নাসিম হাসান সাত্তার, লন্ডন থেকে আগত মোহাম্মদ আলম মিয়া, মমতাজ উদ্দিন, মফিজ তালুকদার, নাছির উদ্দিন মিয়াজী, মেরিল্যান্ড থেকে সিরাজুল হক, তাহের মজুমদার, খালেদা খানম, আলবানী থেকে সফিকুল ইসলাম লিটন, ডা. আফরোজা কানেক্টিকাট থেকে সুমাইয়া সুলতানার পরিবারসহ অনেকে।
সকাল ১০টায় অতিথিদের বরণ করেন বদরুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং পিকনিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেন আরিয়ান। অতিথিদের সুস্বাদু নাশতা পরিবেশনার মধ্য দিয়েই দিনের কার্যক্রম শুরু হয় এবং সারাদিন ছোট ছেলে মেয়েদের খেলাধুলা ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ। দুপুরের ক্লান্তি এড়াতে ছিল তরমুজ, ঠান্ডা পানি ও জুস এর ব্যবস্থা ।
মহিলাদের পিলো পাসিং খেলা, পুরুষের বল কিক প্রতিযোগিতা ছিল উপভোগ করার মতো, যেন শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
দুপুরের পর গোল্ডেন প্যালেস ক্যাটারিং থেকে সরবরাহকৃত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। আরো ছিল মজাদার ফিন্নি ও বরুড়ার পান সুপারি। পড়ন্ত বিকালে ঝালমুড়ি বিতরণের পর শুরু হয় পুরস্কর বিতরণ ও র‌্যাফেল ঘোষণা।
র‌্যাফেল -প্রথম পুরস্কার নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক এয়ার টিকেট স্পনসর করেন ডা. আতাউল তুষার চৌধুরী (পয়ালগাছা), দ্বিতীয় পুরস্কার সোনার চেইন স্পনসর করেন অল কাউন্টি হোম কেয়ার সিইও আবদুল কাদের শিশির (লগ্নসার), তৃতীয় পুরস্কার সোনার কানের দুল স্পনসর করেন ইঞ্জিনিয়র মনসুর আলি মিন্টু (কালরা) সহ মোট ১০টি পুরস্কার। পুরস্কার বিজয়ীরা হলেন -ইকরা আলী, শাহিন চৌধুরী ও হাবসা তালুকদারসহ ১০ জন।
সুর্যাস্তের আগেই আগামী বছর জুলাইয়ের কোনো এক সূর্যোদয়ে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে সভাপতি সুলেমান মজুমদার সবাইকে উপস্থিত থেকে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ