নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড
Screenshot
নিউজ২৪ইউএস.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের জন্য ফি পরিশোধের পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে কনস্যুলার ফি আর মানি অর্ডার, ব্যাংক সার্টিফাইড চেক কিংবা নগদ অর্থে পরিশোধ করা যাবে না। এ ক্ষেত্রে শুধু বৈধ ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
বুধবার কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ অর্থ পরিশোধব্যবস্থার কথা জানানো হয়েছে।
কনস্যুলেটের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকে স্বশরীরে উপস্থিত হয়ে যেকোনো কনস্যুলার সেবা গ্রহণের সময় নির্ধারিত ফি পরিশোধে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। একইভাবে নগদ অর্থ দিয়েও ফি দেওয়ার সুযোগ থাকবে না। ফলে সরাসরি কনস্যুলার সেবা নিতে আসা প্রত্যেক সেবাগ্রহীতাকে সঙ্গে করে একটি বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড আনতে হবে।
তবে নতুন এই নিয়ম ডাকযোগে পাঠানো আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কনস্যুলেট জানিয়েছে, ডাকযোগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে বর্তমানের মতোই মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। অর্থাৎ, পরিবর্তিত পেমেন্ট ব্যবস্থা মূলত কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে কার্যকর হচ্ছে।
নতুন ব্যবস্থার ফলে পাসপোর্ট, ভিসা, নাগরিকত্ব, জন্মনিবন্ধন, সত্যায়নসহ বিভিন্ন কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের ফি পরিশোধের প্রস্তুতিতে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানি অর্ডার বা চেকের মাধ্যমে কনস্যুলার ফি পরিশোধ করে আসছেন, তাদের কনস্যুলেটে যাওয়ার আগে নতুন নিয়মটি বিবেচনায় নিতে হবে।
কনস্যুলেট কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের নির্ধারিত সেবা গ্রহণের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে সংশ্লিষ্ট নির্দেশনা দেখে আসার অনুরোধ করেছে। একই সঙ্গে কনস্যুলেটে উপস্থিত হওয়ার সময় বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কনস্যুলেট জেনারেল বলেছে, প্রবাসীদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার লক্ষ্যেই কনস্যুলার কার্যক্রমে এই আধুনিকায়ন করা হয়েছে। নতুন অর্থ পরিশোধব্যবস্থা কার্যকর করার মাধ্যমে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে ফি সংগ্রহের প্রক্রিয়াকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম বাস্তবায়নে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা
- বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু: সরকারি চাকরির আবেদন থেকে সিভিল সার্ভিস পরীক্ষা—এক ঠিকানায় সহায়তা
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল উদ্বোধন।
- জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা

