Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মে, তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 4, 2026 | 5:38 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী ১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান জানান হয়েছে। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
এ উপলক্ষ্য ২ মে শনিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্ট ও মিট দ্য প্রেস’র আয়োজন করা হয়। এ সময় আয়োজক এবং অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজেদের ভাবনা তুলে ধরে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে প্রবাসী বাংলাদেশিদের প্যারেডে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি ও প্যারেড অর্ডিনেটর আব্দুস সোবহানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই প্যারেডের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সেইসাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে প্যারেড সফল করারও আহ্বান জানান তারা।
তারা জানান, প্রবাসের শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড। প্রবাসের বিভিন্ন সংগঠনের পাশাপাশি প্যারেডে অংশ নিবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের বাঙালি তারকারা। আমন্ত্রণ জানানো হয়েছে মেয়র, গভর্নরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে উচ্চ পর্যায়ে কর্মরত বাঙালিদেরও। ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ