নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট। শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, জ্যাকসন হাইটসের সানাই পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান হিমেল, হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির এইচ মিয়া।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ল’ সোসাইটির অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম, এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল করিম জুয়েল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, নির্বাহী সদস্য মো. শামীম হোসেন, বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট অলি উল্লাহ মারুফ, অ্যাডভোকেট মো: মিনহাদুজ্জামান লিটন, ব্যারিস্টার কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এরমধ্যে ছিলেন সোসাইটির সদস্য ফারিয়া জাহান, অ্যাডভোকেট মো: শামীম হোসাইন, অ্যাডভোকেট নাহিদ ফারজানা, অ্যাডভোকেট আখতার হোসেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট অলিউল্লাহ মারুফ, অ্যাডভোকেট সুরাইয়া আখতার শান্তা, অ্যাডভোকেট সুজিৎ দেবনাথ, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, কুবরাতুন নেসা প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ল’ সোসাইটির দুই কর্মকর্তা ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম ও কোঅপ্টকৃত সদস্য অ্যাডভোকেট মোঃ শামীম হোসেইন শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শরৎ উৎসব ও ফ্যামিল নাইট ২০২৬ -এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকায় বিগত দিনের সকল প্রেসিডেন্ট ও সেক্রেটারির নাম ও ছবি প্রকাশ করা হয়।
বাংলাদেশি সংস্কৃতি, সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে উদযাপনের লক্ষ্যেই আয়োজন করা হয় এ বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানে ছিল সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া ও সজীব। নত্যৃ পরিবেশন করেন সোসাইটির সদস্য অ্যাডভোকেট সুরাইয়া আকতার শান্তা, অভিনয় করেন সদস্য কুবরাতুন নেসা, সঙ্গীত ও কৌতুক পরিবেশন করেন সদস্য অ্যাডভোকেট লৎুফর রহমান হিমেল। সাংস্কৃতিক পর্ব পরিচালনা ও উপস্থাপনা করেন ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম। তাদের পরিবেশনায় বাংলা গান ও সংগীতের আবহে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
সবশেষে র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। র্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম, র্যাফেল ড্রতে স্পন্সর করেন এক্সিট রিয়েল প্রাইম এবং নিউইয়র্ক এ্যাস্টেট লাইসেন্স রিয়েল এস্টেট সেলসপারসন আদান ইসলাম, ল’ সোসাইটির সহ সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা ও ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে বসবাস করেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক শিকড়ের সংযোগ আরও গভীর করাও এ ধরনের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও কমিউনিটির ঐক্যের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু অংশগ্রহণকারী শিল্পী, অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা সংগঠনের সুনাম অক্ষুন্ন রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

