নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর, নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ১১ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল।
সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের। তফসিল অনুযায়ী বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মনোনয়ন বিক্রি করা হবে আগামী ২৫ আগস্ট। বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে ৫০০ ডলারের বিনিময়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ৩০ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণ করা হবে উডসাইডের কুইন্স প্যালেসে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। ৩১ আগস্ট মনোনয়নপত্র বাছাই বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে সন্ধ্যা ৭টায়। ১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে সোসাইটির ভবনে সন্ধ্যা ৭টায়। ২ সেপ্টেমর আপিল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির ভবনে। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টায় সোসাইটির অফিসে। ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা কর হবে সোসাইটি অফিসে। ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভাপতি প্রার্থীকে ৬ হাজার ডলার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদককে ৫ হাজার ডলার, সহ-সভাপতিকে ৪ হাজার ৫০০ ডলার, সহ-সাধারণ সম্পাদককে ৩ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষকে ৩ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক পদের জন্য ২ হাজার ৫০০ ডলার, অন্য পদের জন্য ২ হাজার ডলার এবং সদস্য পদের জন্য ১ হাজার ৫০০ ডলার জমা দিতে হবে (অফেরতযোগ্য)। এ অর্থ সার্টিফাইড চেক অথবা নগদে দিতে হবে।
প্রধান নির্বাচন কমিশন বলেন, এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন কারণ এতো ভোটার নিয়ে এর আগে নির্বাচন হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী ৩১ জুলাই’র মধ্যে ভোটা তালিকা দিতে হবে। সেই অনুযায়ী কমিটি আমাদের ভোটার লিস্ট দিয়েছে। তবে তারা সংশোধনীর জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে।
তিনি বলেন, এবারের ভোটার প্রায় ৩৫ হাজার ৩২১ জন। তবে এটি এখনো চূড়ান্ত নয়। সংশোধনের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। আশা করি, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাবো। তিনি বলেন, পাঁচ কেন্দ্রে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো প্রায় চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, নো আইডি, নো ভোট। তাছাড়া যে যে কেন্দ্রের ভোটার তাকে সেই কেন্দ্রে ভোট দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রাথমিক বাজেট ২ লাখ ৬০ হাজার ডলার। তিনি বলেন, শুনতে অনেক ডলার মনে হলেও সবকিছুর খরচ বৃদ্ধি পেয়েছে। শুধু মেশিনেই চলে যাচ্ছে প্রায় ৯০ হাজার ডলার। হলেরও অনেক ভাড়া। এ নির্বাচন সুষ্ঠু এবং সন্দর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে এবারের নির্বাচনে দুটো প্যানেল নির্বাচন করছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি রয়েছেন ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাব্বী। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পতে মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে কামরুজ্জামান কামরুল। আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন-আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে দুলাল বেহেদু এবং সহ-সভাপতি কালাম ভূঁইয়া। এ দুই প্যানেল ইতোমধ্যেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

