Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: September 8, 2026 | 2:40 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে উঠেছে। মনোনয়নপত্র জমাদানের শেষপর্বে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে কুইন্স প্যালেস মিলনায়তন পরিণত হয় নির্বাচনী উৎসবের কেন্দ্রে। বিভিন্ন প্যানেলের প্রার্থী, কর্মী-সমর্থকদের উপস্থিতি, স্লোগান ও করতালিতে পুরো মিলনায়তন ছিল সরব।

এদিন একে একে আতাউর রহমান সেলিম–মোহাম্মদ আলী পরিষদ এবং আজমল হোসেন কুনু–ফিরোজ আহমেদ পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে কুইন্স প্যালেসে উপস্থিত হন। প্রার্থীদের সঙ্গে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক থাকায় সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্যানেল দুটির সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

তবে এবারের নির্বাচনে শুধু দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাই নয়, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণও নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। সাধারণ সম্পাদক পদে রাব্বী সৈয়দ পরিবার-পরিজন ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। একইভাবে সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তিদাশ গুপ্তের মনোনয়ন জমা দেওয়ার সময়ও উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সেলিম–আলী পরিষদ প্রার্থী: সভাপতি: আতাউর রহমান সেলিম; সিনিয়র সহ-সভাপতি: মো. মহিউদ্দিন দেওয়ান; সহ-সভাপতি: মোহাম্মদ কামরুজ্জামান; সাধারণ সম্পাদক:মোহাম্মদ আলী; সহকারী সাধারণ সম্পাদক: হারুন অর রশিদ; কোষাধ্যক্ষ: মোহাম্মদ নওশাদ হায়দার; সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জেড. এইচ. খান; সাংস্কৃতিক সম্পাদক: মোস্তফা অনিক রাজ; জনসংযোগ ও প্রচার সম্পাদক: রেজু মোহাম্মদ; সমাজ কল্যাণ সম্পাদক: মনসুর আহাম্মদ; সাহিত্য সম্পাদিকা: রুমানা আহমেদ; ক্রীড়া ও বিনোদন সম্পাদক: হাসান খান; স্কুল ও শিক্ষা সম্পাদক: এএসএম মাইন উদ্দিন; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা: শাহানাজ হোসেন; যুব ও আইটি সম্পাদক: জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। নির্বাহী সদস্য: সারওয়ার খান, মো. উজ্জ্বল বিপুল, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, মোহাম্মদ এ. মান্নান ও মো. আবদুল মালেক খান।

কুনু–ফিরোজ পরিষদ প্রার্থী: সভাপতি: আজমল হোসেন কুনু; সিনিয়র সহ-সভাপতি: দুলাল বেহেদু; সহ-সভাপতি: আবুল কালাম ভূঁইয়া; সাধারণ সম্পাদক: ফিরোজ আহমেদ; সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ নওশেদ হোসেন; কোষাধ্যক্ষ: মাফিজুল ইসলাম ভূঁইয়া; সাংগঠনিক সম্পাদক: মো. জামিল আনসারী; সাংস্কৃতিক সম্পাদক: আহমেদ আর চৌধুরী; জনসংযোগ ও প্রচার সম্পাদক: সৈয়দ গাউসুল হোসেন; সমাজ কল্যাণ সম্পাদক: কোয়েস আহমেদ; সাহিত্য সম্পাদক: মোহাম্মদ এ. আখতার; ক্রীড়া ও বিনোদন সম্পাদক: মোরশেদ আলম; স্কুল ও শিক্ষা সম্পাদক: মো. মাইন উদ্দিন; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা: বেগম এম. চৌধুরী; যুব ও আইটি সম্পাদক: কাজী আর. হাসান। নির্বাহী সদস্য: সিরাজদুল্লাহ হক, মো. এ. সিদ্দিকী, মো. আবদুল বাসির, মাশুদুল হক সানু, মোহাম্মদ কাউসার আলম ও মো. এম. ইসলাম।

মনোনয়নপত্র জমাদানের পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন শৃঙ্খলা ও নিয়ম-কানুন বজায় রাখার ওপর গুরুত্ব দেয়। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করেন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে কুশল বিনিময়, করমর্দন ও কোলাকুলির মধ্য দিয়ে শেষ হয় মনোনয়ন জমাদানের ব্যস্ততম পর্ব।

দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আবহ থাকলেও মনোনয়ন জমাদানের সময় বড় ধরনের কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সংশ্লিষ্টদের।

নির্বাচনকে ঘিরে কমিউনিটির দীর্ঘদিনের আগ্রহের প্রতিফলনও দেখা গেছে এদিনের উপস্থিতিতে। প্রার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থকের অংশগ্রহণে স্পষ্ট হয়েছে—বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব নির্বাচন এবারও নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক গুরুত্ব বহন করছে।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। ওই দিনই নির্ধারিত হবে আগামী মেয়াদে সংগঠনটির নেতৃত্ব কার হাতে যাচ্ছে। মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া নির্বাচনী লড়াই এখন প্রচার-প্রচারণা ও ভোটারদের সমর্থন আদায়ের দিকে এগোচ্ছে।

নির্বাচনী মাঠে দুই প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান এবং ভোটারদের শেষ মুহূর্তের সিদ্ধান্ত—সব মিলিয়ে ২৫ অক্টোবরের ভোটে প্রতিদ্বন্দ্বিতা কতটা জমে ওঠে, এখন সেটিই দেখার বিষয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ