Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: July 25, 2026 | 4:09 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : কুমিল্লার-২ (হোমনা-তিতাস) থেকে নির্বাচিত সাংসদ, শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের প্রেসিডেন্ট এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূইয়া এমপি বলেছেন, কুমিল্লা বিভাগসহ আপনাদের দাবি-দাওয়া শুনেছি। আমি দেশে গেলে আপনাদের দাবি-দাওয়া সংসদে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরবো। আমি বলবো আপনারা ধৈর্য্্য ধরুন, প্রধানমন্ত্রী অবশ্যই আপনাদের দাবি পূরণ করবেন। কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার।
গত ২০ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে বসবাসরত হোমনা-তিতাসবাসী আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সংবর্ধনা কমিটির আহবায়ক, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সংবর্ধনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, সাইদুজ্জামান রিঙ্কুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাবের যুগ্ম সদস্য সচিব ডা. সরওয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আল আমিন সুমন, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহমুদুল হক মুরাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, কামাল উদ্দিন হারুণ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনূছ সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বদরুল হক আজাদ, মোতাহার হোসেন, আলমগীর খান, ফারুক হোসেন মজুমদার, ফারুক চৌধুরী, সফিকুর রহমান দুলাল, রইস উদ্দিন, মনির হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, আবুল হোসেন, মোফাজ্জল হোসেন বসির, প্রফেসর মনির খান, কামরুল হাসান, শাপলা ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট মোস্তাফা রিপন, রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মাইন উদ্দীন মিয়াজি, ওয়ালি উদ্দিন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুইয়া এমপি বললেন আমাদের শিক্ষামন্ত্রী আমাকে ডাকেন দাবি ভূইয়া বলে। কারণ আমি সংসদে এবং সংসদের বাইরে আমার এলাকা এবং সারা বাংলাদেশের শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরি। তিনি বলেন, আমরা কাজই হচ্ছে মানুষের কল্যাণের জন্য কাজ করা। তিনি স্মৃতিচারণ করে বলেন, যখন এলাকায় নেতা ছিলো না, অনেকেই বিদেশে ছিলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐ সময় আমাকে দায়িত্ব দিয়েছিলেন রাজপথ দখলের জন্য, আমরা মাঠে না নামলে আন্দোলন সফল হতো না।
সেজন্য তিনি আমাকে প্রতিদানও দিয়েছিলেন, ২০০৮ সালে ঢাকা-৫ আসন থেকে মনোনয়ন দিয়েছিলেন কিন্তু নির্বাচন করা হলো না। তারই সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে পুরো কুমিল্লার দায়িত্ব দিয়েছিলেন। আমার উপর দায়িত্ব দিয়েছিলেন কুমিল্øার ২২টি আসনের। আমি যাকে যোগ্য মনে করেছি, তার পক্ষে মতামত দিয়েছি। কারণ নেতা বলেছিলেন সব আসনের দায়িত্ব আপনাকে নিতে হবে। দলে বা এলাকায় যারা আমার বিরোধীতা করেন বা করছেন আমি দলের স্বার্থে তাদের জন্যও সুপারিশ করেছি। আমার নেতা তারেক রহমান আমাকে দলের সাংগঠনিক পদের দায়িত্ব দিয়েছেন। আমি তা রক্ষা করার চেষ্টা করেছি নি:স্বার্থে।
তিনি আন্দোলনে প্রবাসীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে রেমিটেন্স পাঠানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, র্ধৈর্য্য ধরুণ নেতা সঠিক সময়ই আপনাদের মূল্যায়ন করবেন। আপনারা ঐক্যেবদ্ধ থাকেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন কার্ড প্রকল্প শুরু করেছেন। ইমাম- মুয়াজ্জেন এবং পুরহিতদের বেতন ভাতা দেয়া শুরু করেছেন। এই রুটে বিমান চালু করা নিয়ে বলবো। প্রধানমন্ত্রী নিজেই কুমিল্লা বিভাগের কথা বলেছেন, এখন শুধু সময়ের ব্যাপার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ