Thursday, 12 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: `দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে’ বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers জামাইকা মুসলিম সেন্টারে ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে; সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, অনুমোদন পেলেই পুনরায় চালু নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া ও আলোচনা ‍ড. মোস্তফা সারওয়ারের কাব্যত্রয়ী : প্রেম, নির্বাসন, রূপান্তর ও অস্তিত্বের এক স্বতন্ত্র নন্দনভূমি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া ও আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: November 11, 2026 | 5:30 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক :: ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুইন্সের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, সংগঠনের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ বিজয় প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, জনসেবা এবং ঢাকার মেয়র ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাদেক হোসেন খোকার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদেক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ