Thursday, 12 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: `দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে’ বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers জামাইকা মুসলিম সেন্টারে ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে; সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, অনুমোদন পেলেই পুনরায় চালু নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া ও আলোচনা ‍ড. মোস্তফা সারওয়ারের কাব্যত্রয়ী : প্রেম, নির্বাসন, রূপান্তর ও অস্তিত্বের এক স্বতন্ত্র নন্দনভূমি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: November 12, 2026 | 4:16 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিজেদের অধিকার প্রতিষ্ঠা, যুক্তরাষ্ট্রে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে সহযোগিতার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট’। প্রায় দুই শতাধিক সদস্য নিয়ে গঠিত সংগঠনটির প্রধান উপদেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরীকে। নাসিম আহমেদ সভাপতি এবং আল মামুন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে নবগঠিত সংগঠনের অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাঈনুদ্দীন নটু, খান মোহাম্মদ টিপু, অধ্যাপক সৈয়দ আজাদ, হারুণ বাহার, মোহাম্মদ কাজল, আব্দুল্লাহ আল মামুন ও মির্জা হোসেন। এছাড়া বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শামীম মাহমুদ, সহসভাপতি মামুনুর রশীদ, মোর্শেদ আলম, শাহ জামাল, রাইমুল ইসলাম প্রিন্স, শাহ আলম, জামাল উদ্দিন, রহমত উল্যাহ বাবুল, শরিফ হোসেন ও মারফত উল্যাহ সুমন; যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম রুবেল ও হারুণ খান; সাংগঠনিক সম্পাদক ফরহাদ মৃধা এবং বিএনপি নেতা দিদার চৌধুরী, মোরসালিন, শামীম ভূঁইয়া ও পেয়ার আহমেদসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ টেলিকনফারেন্সে নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান। সংগঠন প্রতিষ্ঠায় জাকির এইচ চৌধুরীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে তারেক রহমান দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়েছে। দীর্ঘদিন ৭ নভেম্বর পালনের সুযোগ ছিল না উল্লেখ করে তিনি বলেন, এখন আবার নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা রাতের আঁধারে বাসে অগ্নিসংযোগ শুরু করেছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা জাকির এইচ চৌধুরী বৃহত্তর নোয়াখালীর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নোয়াখালীবাসীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসেও এ অঞ্চলের ভূমিকা উল্লেখযোগ্য। তবে দল ক্ষমতায় থাকাকালে বৃহত্তর নোয়াখালী যথাযথ মূল্যায়ন পায়নি বলে অভিযোগ করেন তিনি।

দলের অভ্যন্তরীণ বিভক্তির সমালোচনা করে জাকির এইচ চৌধুরী বলেন, কিছু নেতাকর্মীর ব্যক্তিস্বার্থ ও বিভাজনের রাজনীতি সাংগঠনিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেই এ ফ্রন্ট গঠন করা হয়েছে। তাঁর ভাষায়, ছাত্রদল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সাবেক নেতাকর্মীদের সংগঠনের নেতৃত্বে যুক্ত করা হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক বিএনপি নেতাকর্মী যুক্তরাষ্ট্রে এসেছেন। তাঁদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই ফ্রন্টের লক্ষ্য। এ সংগঠন শক্তিশালী হলে যুক্তরাষ্ট্র বিএনপিও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতি নাসিম আহমেদ দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপদেষ্টা মাঈনুদ্দীন নটু বলেন, জাকির এইচ চৌধুরীর নেতৃত্বে তাঁরা ঐক্যবদ্ধ থাকতে চান। খান মোহাম্মদ টিপু বলেন, যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃত্ব দিতে গিয়ে জাকির এইচ চৌধুরী নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও দলীয় অবস্থান থেকে সরে যাননি। তাঁকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বে দেখতে চান বলে জানান তিনি। অধ্যাপক সৈয়দ আজাদও জাকির এইচ চৌধুরীকে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বে দেখতে চান বলে মত প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক আল মামুন সবুজ সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং অভিষেক অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সম্পাদক মমতাজের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, বিন্দু কনা, নাজু আকন্দসহ অন্যান্য শিল্পীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ