নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। গত ৪ জুলাই শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় গ্রন্থ পাঠ।
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মোহাম্মদ শামীম মিয়া, কাজী রবিউজ্জামান ও শামীম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ, আব্দুল মুহিত, জুনেদ চৌধুরী, মাহবুব আলম, শেখ জামাল হোসেন, সিপিএ জাকির চৌধুরী, হাসান আলী, সোহান আহমেদ টুটুল, শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মন্জুর আহমদ, লুকমান হোসেন লুকু, অধ্যাপক সুধাংশু মন্ডল, কামাল উদ্দীন, মিয়া মোহাম্মদ দাউদ, কফিল চৌধুরী, শ্যামল চন্দ্র চন্দ, আব্দুর রউফ, জামাল আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আমেরিকার স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

