নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র বনভোজন অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র বনভোজন। গত ৫ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর এ মিলন মেলা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ব্রাহ্মণপাড়াবাসীর উপস্থিতিতে পার্কটি হয়ে ওঠে একখন্ড বাংলাদেশ। 
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের এবং সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার ও বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সভাপতি ডা. মো. এনামুল হক এমডি। বনভোজনের উদ্বোধক ছিলেন কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আকন্দ।
বনভোজন কমিটির আহ্বায়ক এস এম হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদক রিপন সরকার ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী রবিউজ্জামান, বিজয় কৃষ্ণ সাহা প্রমুখ।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন খেলাধুলার। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে।
শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বনভোজন আমাদের বাঙালীর সংস্কৃতির একটি অংশ। এধরণের আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি সুযোগ। বক্তারা নিজেদের আনন্দ-উৎসবের পাশাপাশি বাংলাদেশের আর্ত মানবতার সেবায় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের ও সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান আয়োজনে নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

