নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গত ১৮ জুন উডসাইডের গুলশান টেরেসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন সিরাজ সোনিয়া এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ। অনুষ্ঠানে ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মির্জা মনিরুজ্জামান শামীম। পরে নতুন কমিটির সভাপতি হিসেবে কাজী এম আর খান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ রানা তপন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এটর্নি মঈন চৌধুরী, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দিন পিন্টু , সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি জে এফএম রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের ঐক্য ও সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজ এলাকার স্মৃতি ও আবেগকে নতুন করে অনুভব করেন। বক্তারা বলেন, এটি শুধু একটি সাংগঠনিক অভিষেক নয়, বরং প্রবাসে মাতৃভূমির সঙ্গে আবেগের এক গভীর বন্ধন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন
- New York Attorney General James Stops Trump Administration’s Attempt to Gut Social Services
- নিউইয়র্কে হার রাইজ ও উই এর যৌথ আয়োজনে দু’দিনের মেলা-সেমিনার; ব্যবসা, ট্যাক্স, আইনি কাঠামো ও বাজার সম্প্রসারণে পরামর্শ
- নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা
- বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ১৯৭১-এর ‘ব্লকেড’ আন্দোলনে সাহসী ভূমিকার জন্য ফিলিস টেলরের প্রতি কৃতজ্ঞতা
- নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ
- নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে তারেক রহমানের আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে : সাধারণ পরিষদে ভাষণ ২৪ সেপ্টেম্বর, ঢাকার উদ্দেশে রওনা ২৫ সেপ্টেম্বর রাতে

