নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ৯ মার্চ সোমবার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক এমডি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ, মূলধারার রাজনীতিবিদ আব্দুস সহিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, কমিউনিটি এক্টিভিষ্ট হাসান আলী, সাখাওয়াত আলী, ডা. মিতা চৌধুরী, সুব্রত তালুকদার, বিজয় সাহা, মিয়া মোহাম্মদ দাউদ, সুমিত্রা সেন, মেহের চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, সাইদুর রহমান লিংকন, শামিম আহমেদ, শেখ জামাল হোসেন, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, কাজী রবিউজ্জামান, তজমুল হোসেন, শেখ শফিকুর রহমান, রেজা আব্দুল্লাহ স্বপন, সৈয়দ রুহুল আলী, হুমাউন কবির সোহেল, আবুল খায়ের আখন্দ, সুব্রত তালুকদার, নুরে আলম জিকু, কবি আবু তাহের চৌধুরী, কবি শুধাংশু মন্ডল, শ্যামল কান্তি চন্দ, জামাল আহমেদ, শফিকুর রহমান প্রমুখ।
সার্বিক সহযোগতায় ছিলেন প্রকৌশলী লুৎফুর রহমান, জাহানারা বি. আহমদ, মনোয়ারা বেগম মনি, আবুল হোসেন, গনেশ ভৌমিক, আব্দুর রউফ পাশা, জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সকলের মধ্যে ভ্রাতৃত্বসহ ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মানে এধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ এইচ এম মিজানুর রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

