নিউইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন
নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সিটির গুলশান ট্যারেসে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সিলেট সিটি করপোরেশন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং পরিচালনা করেন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

