Tuesday, 15 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল! নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র‌্যালি ও মাহফিল বিশ্বের ৬৩ দেশে মোবাইল কনস্যুলার ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশের মিশন আদর্শের জীবন্ত প্রতীক রাসুল (সা.) Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: August 5, 2026 | 9:10 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩ আগস্ট যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বররে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন-৩ ডিসেম্বর ২০২৬ এর সফরসঙ্গী হওয়ার শপথ গ্রহণ ও প্রস্তুতি সভাকে কেন্দ্র করে নবান্ন রেস্ট্রেরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক মহানগর আওয়ামী-লীগ। এ অনুষ্ঠানে শো ডাউনকে কেন্দ্রকরেই সোমবারের সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রাত সাড়ে নয়টার দিকে প্রায় আধাঘন্টাব্যপী এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়। সংঘর্ষে আহত শিহাব মাহমুদকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং গ্রেফতার ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ