Saturday, 26 September 2026 |
শিরোনাম
জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে নিউইয়র্কে প্রাক্তন চুয়েট অধ্যাপক সুদীপ্ত দেবের পিতা অধ্যক্ষ সুশান্ত দেবের পরলোক গমন প্রধানমন্ত্রী তারেকের সাক্ষাৎ ঘিরে ক্ষোভ, গ্র্যান্ড হায়াতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে হট্টগোল FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন: নতুন কমিটি ঘোষণা, ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু; নিউইয়র্কে জাতিসংঘের সামনে তদন্ত ও বিচারের দাবিতে প্রবাসীদের মানববন্ধন নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন: নতুন কমিটি ঘোষণা, ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: September 26, 2026 | 4:44 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন, শোষণবিরোধী সংগ্রাম ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ভূমিকা নতুন করে মূল্যায়নের আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলন-২০২৬। সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভাসানীর অবদান অস্বীকার বা উপেক্ষা করার সুযোগ নেই। তাঁকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়া এবং তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা জোরদার করা এখন সময়ের দাবি।

রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনকের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, লেখক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আলোচনায় অংশ নেন সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী, ভাসানী চর্চা কেন্দ্র-কলকাতার প্রতিষ্ঠাতা সৌমিত্র দস্তিদার এবং ভাসানী গবেষক জুনাইদ এহসান।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম শিকদারসহ বক্তারা মাওলানা ভাসানীর রাজনৈতিক অবদান তুলে ধরেন। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসের পূর্ণাঙ্গ পাঠ সম্ভব নয়। স্বাধীনতা, স্বাধিকার ও জনগণের মুক্তির সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁর ভূমিকা ছিল। কৃষক, শ্রমিক, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু।

তিনি বলেন, ভাসানীর রাজনীতিকে শুধু স্মরণসভা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান, শোষণবিরোধী রাজনীতি ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে নতুন প্রজন্মের মধ্যে গবেষণা ও পাঠের সুযোগ বাড়াতে হবে।

ভাসানীর অসাম্প্রদায়িক রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ তুলে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, তিনি কোনো সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির নেতা ছিলেন না। ধর্ম-বর্ণের বিভাজনের ঊর্ধ্বে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নকে তিনি গুরুত্ব দিয়েছেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর তাঁর বক্তব্যে ভাসানীর রাজনৈতিক জীবন ও জনসম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। সম্মেলনে ভাসানীর রাজনৈতিক অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিসহ মোট ১০ দফা রেজ্যুলেশন গ্রহণ করা হয়।

সম্মেলনে ২০২৭–২০৩০ মেয়াদের নতুন ২৫ সদস্যের কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম শিকদার সভাপতি এবং সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আলী ইমাম দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পেলেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন মোস্তফা করিম ফরিদ, কাজী সাখাওয়াত হোসেন আজম, নাজমুল আলম শ্যামল, এস এম ফেরদৌস, নূর আমিন, আতাউর রহমান আতা, তানভির করিম, নার্গিস রহমান, দেলোয়ার হোসেন শিপন ও সৌমিত্র দস্তিদারসহ অন্যরা।

সম্মেলনে ভাসানীকে নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সাংবাদিক, লেখক, গবেষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক এবং ভাসানী অনুসারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ