Tuesday, 3 November 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্রতিনিধি পরিষদের ৪৩৫ ও সিনেটের ৩৫ আসনে ভোট; ৩৬ রাজ্যে গভর্নর নির্বাচনের লড়াই New York Attorney General James Secures $220 Million from General Motors for Selling Drivers’ Private Data সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! নিউইয়র্কে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ নিয়ে সেমিনার হারিকেন স্যান্ডির ক্ষত থেকে শিক্ষা; সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ ও ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত নিউইয়র্কে বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আব্দুল খালিক লালুর ইন্তেকাল শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্তের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চাইলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ নিয়ে সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: November 3, 2026 | 3:14 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক, বিচারিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারের বক্তারা। দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিও জানিয়েছেন বক্তারা।

রোববার (১ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ আয়োজিত ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে এসব দাবি ও উদ্বেগ উঠে আসে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. মিনহাদুজ্জামান লীটন।

সেমিনারে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি আব্দুর রহিম বাদশা, সাবেক বিচারপতি মুনছুরুল হক চৌধুরী এবং প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান।

এ ছাড়া বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী বাবুল, উপদেষ্টা এম মিয়া জাকির, সাবেক সভাপতি মোর্শেদা জামান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আকমল খান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, অ্যাডভোকেট মো. সায়েদ আলীসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী, রাজনীতিক ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন।

অন্যান্য বক্তার মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সেমিনারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপের প্রস্তাব দেন। তিনি বলেন, রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে চতুর্মুখী সংলাপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. মোমেনের মতে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশি-আমেরিকানদের বন্ধু হিসেবে পরিচিত সিনেটর, কংগ্রেসম্যান, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান তিনি।

বাংলাদেশে গ্রেপ্তার নেতা-কর্মীদের আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের আইন সহায়তা পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুন্নবী বুলবুল টেলিফোনে বক্তব্য দেন।

বক্তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হামলা-মামলা, গণগ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, এসব ঘটনায় নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার এবং ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি এবং পরবর্তী সময়ে সংঘটিত বলে অভিযোগ করা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্পৃক্ততা কামনা করেন। একই সঙ্গে শিশু অপহরণ, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো অপরাধ প্রতিরোধ এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

সেমিনারে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত বলে অভিযোগ করা ট্রাইব্যুনালের রায় বাতিলের দাবিও তোলা হয়। বক্তাদের কেউ কেউ দেশের রাজনৈতিক সংকট নিরসনে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন।

এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আইনের শাসন লঙ্ঘন ও মানবাধিকার-সংক্রান্ত অভিযোগ নিয়ে মার্কিন আদালতে মামলা করার একটি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সেমিনারে জানানো হয়।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থার মর্যাদা পুনরুদ্ধার এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ