Thursday, 8 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক, মনোজ্ঞ সংগীত পরিবেশনা নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর; ব্রুকলিনের ফিউনারেল হোমে মরদেহ, দেশে পাঠানোর প্রস্তুতি ইসলামে দান-সদকার ফজিলত জ্যাকসন হাইটসের পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন নিখোঁজ, বাসায় পুলিশ গেলেও মেলেনি সন্ধান, হাসপাতালে খোঁজ করেও ব্যর্থ স্বজন-পরিচিতরা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করছে বাংলাদেশি কমিউনিটি: টাইম টিভির এক যুগ ও বাংলা পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে হাকিম জেফ্রিস নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক, মনোজ্ঞ সংগীত পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: October 8, 2026 | 6:05 pm

নিউজ২৪ইউএস.কম, নিউইয়র্ক : দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটির স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে নিউইয়র্কে নব উদ্যোমে যাত্রা শুরু করেছে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন। সংগঠনটির অভিষেক উপলক্ষে গত ২ অক্টোবর নিউইয়র্কের ওয়ার্ল্ড’স ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হয় বর্ণিল আয়োজন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আয়োজনে ইভেন্ট কমিটির আহ্বায়ক আবুল ফজল দিদার ইসলাম, সদস্য সচিব মাসুদ সিরাজী এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কে. আহমেদ (জসিম) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের বিদায়ী সভাপতি সারওয়ার খান বাবু, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদার, কার্যকরী সদস্য এইচ এম ইকবাল, মহিলা সম্পাদিকা আদান ইসলাম, সহসভাপতি মাসুদ প্রামাণিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ এইচ. মির্জা এবং প্রচার সম্পাদক গোলাম হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতের পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

বক্তারা বলেন, নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের অংশগ্রহণ ও ভূমিকা ক্রমেই বাড়ছে। এ খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, পারস্পরিক যোগাযোগ এবং নতুন প্রজন্মের রিয়েলটরদের জন্য কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন এসব ক্ষেত্রে একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা বলেন, রিয়েল এস্টেট ব্যবসা শুধু সম্পত্তি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আবাসন, বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দক্ষিণ এশীয় কমিউনিটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে আরও শক্তিশালী, দক্ষ ও ঐক্যবদ্ধ নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, পেশাগত জ্ঞান বিনিময় এবং কমিউনিটির মানুষের কাছে রিয়েল এস্টেট-সংক্রান্ত তথ্য ও সুযোগ সহজলভ্য করার উদ্যোগ নেবে। একই সঙ্গে নতুন ও অভিজ্ঞ রিয়েলটরদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য দায়িত্বশীল, দক্ষ ও পেশাদার রিয়েল এস্টেট সেবা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষের বসবাস ও ব্যবসায়িক কার্যক্রম ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই বাস্তবতায় রিয়েল এস্টেট পেশাজীবীদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটির কার্যক্রম দক্ষিণ এশীয় কমিউনিটির অর্থনৈতিক ও পেশাগত অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতে প্রতিষ্ঠিত ও নিজ নিজ ক্ষেত্রে সফল পেশাজীবীদের সম্মাননা প্রদান করা হয়। এতে সংগঠনের পক্ষ থেকে তাদের পেশাগত অবদান ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান বকুল, প্রেমাসহ অন্যান্য শিল্পী সংগীত পরিবেশন করেন। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বর্ণিল অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি দক্ষিণ এশীয় কমিউনিটির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ