নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বনভোজন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজন। গ্লেন আইল্যান্ড পার্কে গত ২১ জুন দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের বিশেষ ম্যাগাজিন ‘আলোকিত ব্রঙ্কস’-এর মোড়ক উন্মোচণ এবং বিশ্ব বাবা দিবস উপলক্ষে ‘হ্যাপি ফাদারস ডে’ লেখা কেকও কাটা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা: ইনামুল হক এমডি। বনভোজন ২০২৬-এর উদ্বোধন করেন আমেরিকান বোর্ড অব ইন্টারনাল মেডিসিনের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ রোমানা সি সবুর।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান ও কমিউনিটি এক্টিভিস্ট কাজী কিং জাকির। সার্বিক সহযোগিতায় ছিলেন শামিম আহমেদ, রোকন হাকিম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ও লোকমান হোসেন লুকু।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইয়াছমিন এমডি, স্থানীয় অ্যাসেম্বলি মেম্বার কারিনেস রেইস এবং ডিস্ট্রিক্ট ৮৭ এর স্টেট অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী সিপিএ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, সিনিয়র সিটিজেন ফোরামের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আব্দুস সবুর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক্-এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, আব্দুর রহিম বাদশা, হাজী আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফরিদা ইয়াছমিন, মেহের চৌধুরী, কবি জুলি রহমান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, নূর মোহাম্মদ তফাদার, ডিটেকটিভ (অব:) মাসুদুর রহমান, রেদোয়ানা রাজ্জাক সেতু, আবুল খায়ের আকন, ইমরান আলী টিপু, কবি নাসরিন চৌধুরী, সুরাইয়া আলম লাকি, শেখ অলি আহাদ, মনসুর আহমেদ সিপিএ, জালাল চৌধুরী, শাহানা আক্তার মে্েট্রা প্লাস, ডলি আক্তার, খন্দকার জমিরুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, লস্কর মইজুর রহমান জুয়েল, মোঃ জহিরুল ইসলাম, রায়হান পারভেজ, আশফাকুল হক চৌধুরী, শফিকুর রহমান, দিপংকর দেব প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের সাথে নিয়ে ফোরামের বিশেষ প্রকাশনা ও ম্যাগাজিন ‘আলোকিত ব্রঙ্কস’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রবাসে বাংলা সাহিত্য ও কমিউনিটির সুখ-দুঃখের চিত্র ফুটিয়ে তোলায় ম্যাগাজিনটি সবার প্রশংসা কুড়ায়।
এর পর উপস্থিত বাবাদের সম্মান জানিয়ে ‘হ্যাপি ফাদারস ডে’ লেখা একটি কেক কাটা হয়। যা অনুষ্ঠানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ তৈরি করে।
দিনব্যাপী এই আয়োজনে প্রবাসীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং র্যাফেল ড্র-এর ব্যবস্থা ছিল।
চমৎকার এ আয়োজনে নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহা, জর্জ, বাদশা, রায়হানসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশী কমিউনিটি ইনক্ বনভোজন ২০২৬ উযাপন কমিটি: আহ্বায়ক বিজয় কৃষ্ণ সাহা, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক: হাসান আলী, কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী: খবির উদ্দিন ভূঁইয়া, সমন্বয়কারী: জামাল উদ্দিন আহমেদ কাউসার, নাসির উদ্দিন চিনু, এম এ নাসির (ক্রিড়া), সুধাংশু কুমার মন্ডল, কোষাধ্যক্ষ: আবু তাহের চৌধুরী, কর্পোরাল (অব:) আব্দুল মতিন।
ক্রীড়ায় পুরস্কার বিজয়ী: আম কুড়াঁনো: নাবিল, জাহিয়ান সাদ, আরশ। সেরা দৌড়বিদ (বালিকা): মুনজিরাত আরিশ, আলিয়া, রিশিকা। সেরা দৌড়বিদ (বালিকা): সরফরাজ, সাইকান, ইশাম। সেরা হাড়িঁ ভাঙা (নারী): আইরিন, বি মেহের চৌধুরী, সুলতানা। বালিশ খেলা (নারী): সাবিকুন, জাবিন তাসনিম, তাহমিনা। সেরা বল নিক্ষেপ (পুরুষ): আবু তাহের চৌধুরী, গৌছুল, সাহাদত। সেরা হাঁড়ি ভাঙ্গা (পুরুষ): এমদাদ, চন্দন, জাকির চৌধুরী সিপিএ।
রাফেল ড্র পুরস্কার বিজয়ী: ক্যাশ পুরস্কার: দিপংঙ্কর দেব। টিকিট নং ৮৪৪৪৯১।
স্পন্সরদের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন সাখাওয়াত আলী, এমপিএ, সোনালী ইন্সুরেন্স, রিয়েলস্টেট ব্যবসায়ী সালে উদ্দিন সাল, মীর সরোয়ার আলী, সাদাদ হোসেন, সায়ার উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

