Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: September 11, 2026 | 2:30 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস। নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র আয়োজনে ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’-এ গ্রাহকদের সঙ্গে মতবিনিময়কালে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

২৮ আগস্ট জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি গ্রাহক, কমিউনিটি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মালেক আগত অতিথি ও গ্রাহকদের ধন্যবাদ জানান।

মতবিনিময় অনুষ্ঠানে দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা, প্রতিযোগিতামূলক রেট, দ্রুত লেনদেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে ব্যাংকিং সেবা গ্রহণ এবং বিভিন্ন লোকেশন থেকে দেশে টাকা পাঠানোর সুবিধার বিষয়টি গুরুত্ব পায়।

রিয়াদ মাহমুদ চৌধুরী গ্রাহকদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা শোনেন এবং সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রেমিট্যান্স সেবা আরও সহজ করার ওপর গুরুত্ব দেন।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমডি ও সিইও ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক ও বাফেলোসহ বিভিন্ন এলাকায় ব্যাংকের সাতটি শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং গ্রাহকসেবা ও রেমিট্যান্স কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

শাখা পরিদর্শনে গ্রাহকদের সেবা প্রদানের মান, রেমিট্যান্স লেনদেনের কার্যকারিতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। প্রবাসীদের কাছে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি দ্রুত ও নির্ভরযোগ্য রেমিট্যান্স ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ভালো রেট, দ্রুত লেনদেন, সহজ প্রক্রিয়া এবং মোবাইল অ্যাপভিত্তিক সেবার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মোহাম্মদ মালেক জানান, প্রবাসী গ্রাহকদের সরাসরি মতামত ও অভিজ্ঞতা জানার মাধ্যমে সেবার দুর্বলতা চিহ্নিত এবং প্রয়োজনীয় উন্নয়ন করা সম্ভব। এ ধরনের গ্রাহক মতবিনিময় ভবিষ্যতে আরও কার্যকর রেমিট্যান্স ও ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ