Tuesday, 22 September 2026 |
শিরোনাম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন New York Attorney General James Stops Trump Administration’s Attempt to Gut Social Services নিউইয়র্কে হার রাইজ ও উই এর যৌথ আয়োজনে দু’দিনের মেলা-সেমিনার; ব্যবসা, ট্যাক্স, আইনি কাঠামো ও বাজার সম্প্রসারণে পরামর্শ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ১৯৭১-এর ‘ব্লকেড’ আন্দোলনে সাহসী ভূমিকার জন্য ফিলিস টেলরের প্রতি কৃতজ্ঞতা নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে তারেক রহমানের আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে : সাধারণ পরিষদে ভাষণ ২৪ সেপ্টেম্বর, ঢাকার উদ্দেশে রওনা ২৫ সেপ্টেম্বর রাতে Global financial architecture must create conditions for sustainable development — Dr. Titumir নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হার রাইজ ও উই এর যৌথ আয়োজনে দু’দিনের মেলা-সেমিনার; ব্যবসা, ট্যাক্স, আইনি কাঠামো ও বাজার সম্প্রসারণে পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: September 22, 2026 | 4:49 pm

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, আর্থিক সক্ষমতা তৈরি, বাজার সম্প্রসারণ এবং কমিউনিটির সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী `শরৎ মেলা’ ও সেমিনার। হার রাইজ এলএলসি—উই—ওমেন অ্যান্ড ই-কমার্স এর যৌথ উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

দু’দিনের আয়োজনে বিভিন্ন নারী উদ্যোক্তা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। একই সঙ্গে ব্যবসা পরিচালনা, কোম্পানি গঠন, ট্যাক্স ব্যবস্থাপনা, আইনি কাঠামো, অর্থায়ন, ব্যবসায়িক নথিপত্র সংরক্ষণ এবং নেটওয়ার্কিংসহ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক সিইও মোহাম্মদ জাহিদ আলম। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি নারী উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতেও উদ্যোক্তা ও কমিউনিটির উন্নয়নে হার রাইজ এলএলসি—উই—ওমেন অ্যান্ড ই-কমার্স -এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রধান বক্তা আইআরএস নথিভুক্ত এজেন্ট কুদরত আলাহী, ইএ যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক কোম্পানি কাঠামো ও ট্যাক্স কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেন। ব্যবসাকে আইনগত কাঠামোর মধ্যে আনা, কোম্পানি গঠন, কর ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় ব্যবসায়িক নথিপত্র সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি।

হার রাইজ এলএলসি এর কর্ণধার ও উদ্যোক্তা স্বর্ণালতা রায় বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা, আত্মবিশ্বাস ও নেটওয়ার্কিং বাড়াতে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে।

অনুষ্ঠানে এনওয়াইসি পাবলিক স্কুলস সহকারী অধ্যক্ষ ইসরাত জে. নালি কমিউনিটি ও সাংস্কৃতিক মূল্যবোধ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতি ও ইতিবাচক কমিউনিটি পরিচয় বিকাশের বিষয়েও তিনি বক্তব্য দেন।

ভেন্যু পার্টনার হিসেবে সহযোগিতা করেন উদ্যোক্তা ও সমাজকর্মী ইমাদুল এইচ. ভূঁইয়া (রাজু)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তানিয়া আহমেদ, স্টাইল আইকন ও ফ্যাশন ডিজাইনার এবং মিসবা আবদিন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, এফএসএন আইটি সলিউশনস লিমিটেড।
অনুষ্ঠানের সঞ্চালনা ও সমন্বয়ে ছিলেন উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই উই দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশে শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রেও প্রশিক্ষণ, বাজার সংযোগ, ব্যবসায়িক সহযোগিতা ও কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

আয়োজকদের মতে, নারীদের শুধু ব্যবসা শুরু করার সুযোগ নয়, বরং তাঁদের আর্থিকভাবে সক্ষম, আইনগত বিষয়ে সচেতন এবং বাজারের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও বাজার সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে হার রাইজ এলএলসি—উই—ওমেন অ্যান্ড ই-কমার্স।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান, ওয়াহিদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ