নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ২৫ মার্চ বুধবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকর এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, আক্তার হোসেন, নূরুল ইসলাম মিলন, সহীদ উদ্দিন, রেজা আব্দুল¬াহ, পল্লব সরকার, আল-মামুন সরকার, রূপচান মিয়া, মাহমুদুল হাসান, মাগারেট মলি¬ক, সুরাইয়া আলম লাকি প্রমুখ।
এর আগে এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে অস্থায়ী শহীদ বেদিতে হৃদয়ে বাংলাদেশ’র পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনাসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সমবেত কন্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, সৈয়দ কামরুজ্জামান ফয়েজসহ অন্যান্যরা। শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা স্বাধীনতা দিবসের আনন্দ উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।
বক্তারা বলেন, বাঙালি জাতিকে বিশ্বসভায় উচ্চমর্যাদায় তুলে ধরতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রবাস প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্র্ব শুরু হয়। মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

