Wednesday, 26 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের নতুন কমিটির অভিষেক ও বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: April 28, 2026 | 4:07 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ এর নতুন কমিটির অভিষেক ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৬ এপ্রিল রোববার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজ ও কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, আক্তার হোসেন, শামীম আহমেদ, নূরুল ইসলাম মিলন, সহীদ উদ্দিন, পল্লব সরকার, আল-মামুন সরকার, রূপচান মিয়া, মার্গারেট মল্লি¬ক প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। নতুন কমিটির সভাপতি হিসেবে সাইদুর রহমান লিংকন, সহ-সভাপতি পল্লব সরকার ও মোশাররফ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজসহ অন্যান্যরা শপথ গ্রহণ করেন। পরে উপদেষ্টা আব্দুর রহিম বাদশা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত পরিবেশিত হয়। গানে গানে বরণ করে নেয়া হয় বৈশাখকে। অতিথিদের পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্থা-ইলিশ, বেগুন ভাজা, ভর্তা, ডালসহ মজাদার খাবার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, সঞ্চিতা ঠাকুর, তাসনিন জারা, শেখ শফিক, মইন রাজা, বিনিতা জয়সহ অন্যান্যরা। শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা বৈশাখী উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। গানের তালে নেচে-গেয়ে সবাই মেতে ওঠেন আনন্দ-উল্লাসে।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ