Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: August 20, 2026 | 7:39 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গত ১৭ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান হলে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থাপনায় ‘জাতীয় শোক দিবস’র আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সংগঠনের সহ-সভাপতি মোশাররফ শিকদার, কমিউনিটি এক্টিভিস্ট এইচ এম ইকবাল, শামীম আহমেদ, রেজা আব্দুল্লাহ, বিজয় কৃষ্ণ সাহা, নূরুল ইসলাম মিলন, আল-মামুন সরকার, রূপচান মিয়া, কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, মার্গারেট মল্লি¬ক, সঞ্চিতা ঠাকুর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। এজন্য পুরো জাতি তার কাছে কৃতজ্ঞ।
সভাপতি সাইদুর রহমান লিংকন ‘জাতীয় শোক দিবস’র দোয়া ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ