নিউইয়র্কে ‘হৃদয় বীণা সংগীতালয়’
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৩০ মে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দুই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। কণ্ঠশিল্পী আয়শা খানের নেতৃত্বে গঠিত সংগঠনটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রামদাস ঘরামি ও মিনা ইসলাম। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।
সাংস্কৃতিক সংগঠক কবির কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ওবায়েদউল্লাহ মামুন, বহ্নিশিখা সংগীত নিকেতনের প্রধান ও কণ্ঠশিল্পী ড. সবিতা দাস, চন্দন চৌধুরী, যাদুকর খান শওকত, নজরুল একাডেমির সভাপতি শাহ আলম দুলাল, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, লেখক এবিএম সালেহ আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদক এবং ‘তারার আলো’-এর সভাপতি মিনা ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বিশুদ্ধ ও সুস্থধারার সংগীতচর্চা অব্যাহত রাখতে ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বহুজাতিক সমাজে বাংলা সংস্কৃতির সুস্থধারা বিকাশ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সর্বস্তরের বাঙালিদের সহযোগিতায় সংগঠনটি দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাবে।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন আজিজুল হক মুন্না। সাংস্কৃতিক অনুষ্ঠানের রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

